শিরোনাম
◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও) ◈ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটে শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন সরকারের ঘৃণ্য প্রতিহিংসা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, কলেজের নাম পরিবর্তন করা সহজ, কিন্তু মানুষের হৃদয় ও ইতিহাসের পাতা থেকে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর অবিস্মরণীয় নাম মুছে ফেলা অসম্ভব।

[৩] মির্জা ফখরুল ইসলাম বলেন, কলেজের নাম পরিবর্তনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকেই অবমাননা করলো। এই ঘটনা একটি ন্যাক্কারজনক ও খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। দেশের মানুষ আওয়ামী অপকর্মের সকল ঘটনাই মনে রাখবে। জনগণই আওয়ামী দুঃশাসন অবসানের প্রধান শক্তি।

[৪] তিনি বলেন, এরা কখনোই দেশের জন্য মঙ্গলজনক কোন কাজ করেনি। বরং প্রতিদিনই অনাচার ও মানবতাবিরোধী কাজ করছে সরকারদলীয় নেতাকর্মীরা। এদের কারণেই দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এক ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। দেশের মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। কারো কোনই নিরাপত্তা নেই।

[৫] মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়া ও বিএনপির প্রতি মানুষের যে ভালবাসা সেটিকে এধরণের অপকর্মের দ্বারা কখনোই নিঃশেষ করা যাবে না, বরং এতে শহীদ জিয়ার প্রতি মানুষের ভালবাসা আরও বৃদ্ধি পাবে।

[৬] তিনি বলেন, এই অপকর্মের প্রতিবাদ জানাতে গিয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানকে গ্রেফতার বিরোধী দলের ওপর আতঙ্কিত সরকারের নির্মমতা ও কাপুরুষতারই বহিঃপ্রকাশ। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই সম্পূর্ণ অন্যায়ভাবে মোক্তাদুল আদনানকে গ্রেফতার করেছে।

[৭] রোববার বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়