শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন দলের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না মাশরাফি

রাহুল রাজ : [২] করোনাকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজটি হবে কন্ডিশনিং ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটার ও হাই পারফরম্যান্স দলের ক্রিকেটারদের মধ্যে। যেহেতু এই ক্যাম্পে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেই, সেহেতু খেলা হচ্ছে না তার।

[৩] গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব ছেড়ে দিলেও ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি। টি-টোয়েন্টি থেকে আগেই অবসরে যাওয়ায় এই পেসার ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মধ্যে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজে থাকছেন না তিনি।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অনলাইন ভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নান্নু বলেছেন, “সে এখন ফিট নেই তাই এই সিরিজে খেলবে না।

[৫] তিন দলের এই সিরিজে আমরা কেবল সিস্টেমের মধ্যে থাকাদেরই নেব। এখন ক্যাম্পে যারা আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু খেলোয়াড়কে নেওয়া হবে। তিন দলে ভাগ করে দেওয়া হবে ওদের।

[৬] প্রসঙ্গত যে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে টাইগারদের দ্বিতীয় ধাপের অনুশীলন, যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ কমিয়ে তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়