শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে স্ত্রী খুন, স্বামী আহত হয়ে হাসপাতালে

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিনা বেগম(৫০) নামের এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহতের স্বামী কিতাব আলী (৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে সরাইলের পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমা বেগম জানান, শনিবার রাত ১২টায় মোতালী নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেয়। মধ্যরাতে কে এসেছে সেটা দেখতে দরজা খুলে তার বাবা কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলা চেপে ধরে দূর্বৃত্তরা। এসময় মা সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

[৫] গ্রামবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল আদমের গোষ্ঠির বরকত আলী ও কিতাব আলীর এই দুই পরিবারে মধ্যে বহুদিন ধরে বাড়ি নিয়ে বিরোধ ছিল। এরই সূত্র ধরে মাঝেমধ্যেই তাদের মধ্যে দেনদরবার হতো। এই হত্যাকাণ্ডের পিছনে সত্যিই বাড়ি সংক্রান্ত বিবাদ আছে কিনা তা তদন্তে করে দেখছে সরাইল থানার পুলিশ।

[৫] সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান বলেন, এই ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসেছেন। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়