শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫, সুস্থ ১৫৮৭

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৪ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮৬৯ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। মোট মারা গেছেন ৫৩৪৮ জন।

[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৬ নারী  জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৩৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ২১০ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

[৬] বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেট একজন ও রংপুর দুইজন রয়েছেন।

 

  • সর্বশেষ