শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাফুফে নির্বাচনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক : [২] অনেক আলোচনা সমালোচনার পর টানা চতুর্থবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন।

[৩] শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদেরই ছিল জয়-জয়কার। তার প্যানেল থেকে নির্বাচন করা আব্দুস সালাম মুর্শেদীও টানা চতুর্থবার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

[৪] সভাপতি পদে চার পদের তিনটিই পেয়েছে সালাউদ্দিন পরিষদ। চতুর্থ পদে অবশ্য ভোট সংখ্যা টাই হওয়ায় ৩১ অক্টোবর আবারো ওই পদে মহিউদ্দিন আহমেদ ও তাবিথ আউয়ালের (৬৫ ভোট) মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্য পদেও সংখ্যা গরিষ্ঠ পদ পেয়েছে সালাউদ্দিন পরিষদ। ৯ জন নির্বাচিত হয়েছেন তার প্যানেল থেকে।

[৫] বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের ফল
ভোট প্রদান: ১৩৫
সভাপতি: কাজী সালাউদ্দিন ৯৪,বাদল রায় ৪০,শফিকুল ইসলাম মানিক ১
সিনিয়র সহ-সভাপতি: সালাম মুর্শেদী ৯১ (নির্বাচিত), শেখ মোহাম্মদ আসলাম ৪৪
সহ-সভাপতি: ইমরুল হাসান ৮৯ (নির্বাচিত), কাজী নাবিল আহমেদ ৮১ (নির্বাচিত), আতাউর রহমান ভুইয়া মানিক ৭৫ (নির্বাচিত), মহিউদ্দিন আহমেদ ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট (৩১ অক্টোবর পুনঃনির্বাচন), শেখ মুহাম্মদ মারুফ হাসান ৬১, আমিরুল ইসলাম বাবু ৫৬, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ৪৮।

নির্বাহী সদস্য (বিজয়ী ১৫জন): জাকির হোসেন চৌধুরী ৮৭, আব্দুল ওয়াদুদ পিন্টু ৮৬, বিজন বড়ুয়া ৮৫, আরিফ হোসেন (মুন) ৮৫, মো. নুরুল ইসলাম নুরু ৮৪, মো. মহি উদ্দিন আহমদ সেলিম ৮৪, টিপু সুলতান ৮১, সত্যজিৎ সাশ রুপু ৭৬, মো. ইলিয়াস হোসেন ৭৫, ইমতিয়াজ হামিদ সবুজ ৭৪, মাহফুজা আক্তার কিরন ৭০, হারুনুর রশীদ ৭০, মো. আমের খান ৬৯, মো. সাইফুল ইসলাম ৬৯, মহিদুর রহমান মিরাজ ৬৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়