শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে না পারলেও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ীর সৌদি প্রবাসী নবী উল্লাহর স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুলে পড়ুয়া (৩য় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়ীতে বাস করছিলেন। হঠাৎ ওই বাড়ীতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এড়িয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের ৪টি আঙ্গুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং অঙ্গহানি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হামলার কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়