শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ধর্ষণে অভিযুক্তকে পুলিশে দিয়ে মাকে মুক্ত করলেন স্বজনরা

সিরাজুল ইসলাম: [২] ভোলার বোরহানউদ্দিন থানায় শনিবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার অলক চন্দ্র দে (২৮) গ্রেপ্তার টবগী ইউনিয়নের বাসিন্দা। এদিন সকালে দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই কিশোরীর মা।

[৩] এজাহারে বলা হয়, মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অলক উত্ত্যক্ত করতো। প্রেমের ফাঁদে ফেলে চলতি বছর এসএসসি পাস করার পরে তাকে একাধিকবার পরিবারের অজান্তে ঘুরতে নিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি জানাজানি হলে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। অলকের পরিবার ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। পরে তাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। অলকের আশ্বাসে সে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসে। কিন্তু সে তাকে গ্রহণ করেনি। একপর্যায়ে মেয়েটি বিষপান করে।

[৪] মেয়েটি জানায়, ইচ্ছার বিরুদ্ধে অলক শারীরিক সম্পর্ক করেছেন। তার আশ্বাসে স্বামীর বাড়ি থেকে স্ট্যাম্পে সই করে ফিরে এসেছেন।

[৫] প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, স্থানীয়রা মেয়েটিকে বিয়ের জন্য অলককে চাপ করেন। মেয়েটির পরিবার থানায় অভিযোগ দিলে অলক পালিয়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে ধরে থানায় নেয়। পরে স্বজনর অলককে পুলিশে দেন।

[৬] বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, অলককে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সেফ হোমে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়