শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ শনিবার ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়।

[৩] বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ।

[৪] ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, বিজিবি’র দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।

[৫] তিনি আরও জানান, বাংলাদেশ সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

[৬] অন্য একটি সূত্র জানায়, উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা লাশ মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর দিয়াড়ামাঠ ও ভারতের বরণবাড়িয়া নদী এলাকায় ভেসে ওঠে।

[৭] খবর পেয়ে বিজিবি ও বিএসএফে’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি কোন চোরাকারবারীর কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ও বিজিবি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ