শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নগরীতে এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি বাসায় নিয়ে নিজু আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরীর কোতয়ালি থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজু আহমদ দাঁড়িয়াপাড়া ১৪/বি বাসার বাসিন্দা এবং মদন মোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ২৯ সেপ্টেম্বর রাতে নিজু আহমদ বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে এবং পরদিন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই ছাত্রী বিষয়টি তার বাসায় জানায়।

ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এরপর রাতে ওই ছাত্রীর মা নিজু আহমদকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

এ বিষয় কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এরপর থেকে আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

তিনি বলেন, মামলার পর রাতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ স্যার ও আমি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ওই ছাত্রীকে দেখতে যাই। তার মুখ থেকে ঘটনার বর্ণনা শুনে এসেছি। সূত্র: জাগোনিউজ২৪

  • সর্বশেষ