শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের মাঝে সরবরাহ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে দুইজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হল মহেশখালী উপজেলার বাসিন্দা আনোয়ার (৫০) ও এখলাস (৩২)। তারা অস্ত্র তৈরীর কারিগর।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকরা পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।

পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশিয় তৈরী ৩টি বন্দুক, ২টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরী এ কাজ চালিয়ে আসছে। সূত্র- যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়