শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজায় ৩ দিন ছুটির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি হিন্দু মহাজোটের

সমীরণ রায়: [২] বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এক মানববন্ধনে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় এখন উদ্বিগ্ন। কেননা চলতি বছর বিভিন্ন স্থানে হিন্দু পরিবারকে উচ্ছেদ, জায়গা দখল, বিভিন্ন জেলায় মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চলমান ঘটনাবলী সমাধানে প্রশাসনিক পদক্ষেপ ও সরকারের আন্তরিকতা প্রত্যাশা করছি।

[৩] তারা বলেন, এছাড়া শারদীয় দুর্গাপূজায় পরিবারের সঙ্গে পালন করতে ৩ দিনের সরকারি ছুটির দাবি আমারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখনও পরিলক্ষিত হয়নি। জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বার বার অনুরোধ করা সত্ত্বেও সরকার নিশ্চুপ। তাই আমরা আবারও সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছি। আশা করবো আমাদের দাবি সকরকার মেনে নেবে।

[৪] শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

[৫] এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, মহাসচিব পলাশ কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি ডি সি রায়, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়