শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত

বগুড়া প্রতিনিধিঃ [২] ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুই নদীর তীরবর্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় বসতবাড়ী ও ফসলি জমিতে বন্যার পানি প্রবেশ করেছে।

[৩] বসতবাড়ীতে বন্যার পানি উঠায় লোকজন মালামাল সরিয়ে নিচ্ছে। ৪র্থ দফা বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দীর্ঘস্থায়ী বন্যার কারণে বন্যাকবলিত মানুষ নানা দুর্ভোগে পড়েছে। বিশুদ্ধ পানির অভাব এবং খাদ্য সংকটের কারণে অনেক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে জীবণ যাপন করছে। যমুনা ও বাঙালী নদীর চরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।

[৪] বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘন্টায় ৯ সেঃ মিঃ এবং বাঙালী নদীর পানি ৬ সেঃমিঃ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিকেল ৩টায় যমুনার পানি বিপদ সীমার ৩৫ সেঃমিঃ এবং বাঙালী নদীর পানি বিপদ সীমার ৩৭ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়