শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে বিশ্বে  আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন বিভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

[৩] বিরোধী দলীয় উপনেতা বলেন, নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখেছিলেন এরশাদ।

[৪] ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহিতা নিশ্চিত হয়নি এমন অভিযোগ সঠিক নয়।

[৫] জি এম কাদের বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। এখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

[৬] শুক্রবার বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়