শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডিসি’র আশঙ্কা যদি সত্যি হয় তাহলে ট্রাম্পের কোভিডে মৃত্যুর ঝুঁকি ৯০ গুণ বেশি

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসির) আশঙ্কা ৭৪ বছর বয়সী ট্রাম্পের হাসপাতালে ভর্তির ঝুঁকি একজন ২০ বছর বয়সী কোভিড রোগীর চেয়ে পাঁচগুণ বেশি। সিডিসি’র পরিসংখ্যান বলছে ৬৫ থেকে ৭৪ বছর বয়সী কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে ১৮ থেকে ২৯ বছরের কোভিড রোগির চেয়ে পাঁচ গুণ বেশি। ট্রাম্পের বয়সের কারণেই সিডিসি বলছে কোভিডে তার মৃত্যুর ঝুঁকি ৯০ গুণ বেশি। ডেইলি মেইল

[৩] ৭০ বছরের উর্ধে এমন বয়সী প্রতি হাজার জন কোভিড রোগির মধ্যে মৃতের সংখ্যা ১১৬ অর্থাৎ মৃত্যু হার ১১.৬ শতাংশ। এর সঙ্গে মোটা কিংবা যাদের ডায়বেটিস রয়েছে তাদের মৃত্যু ঝুঁকিও বেশি। ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২৪৪ পাউন্ড যা তাকে বেশি ওজনের ব্যক্তির পর্যায়ে ফেলেছে।

[৪] ট্রাম্পের প্রাক্তন চিকিৎসক রনি জ্যাকসন ২০১৮ সালে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সামগ্রিক স্বাস্থ্য দুর্দান্ত কিন্তু চর্বিযুক্ত খাবার কম খেলে তিনি উপকৃত হবেন। সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মদ্যপান ও ধূমপান করেন না তবে তিনি ফাস্ট ফুড, স্টেক ও আইসক্রিমের ভক্ত।

[৫] এসব পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পের কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া এবং তার গুরুতর লক্ষণগুলোর শিকার হওয়ার আশঙ্কা অনেক বেশি। তবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ হেনরিক সালজে বলেন শুধু বয়স নয় নারীদের চেয়ে পুরুষের কোভিডে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ।

  • সর্বশেষ