শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলার মাঠেই মূত্রত্যাগ, ফুটবলার ছয় ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল মাঠে অনেক ধরনের অন্যায় কাজের জন্য সাধারণভাবে খেলোয়াড়দের নির্বাসিত করা হয়। সেটা প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি কিংবা রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য। এবার একেবারে ভিন্ন ধরনের এক কাজের জন্য শাস্তি পেলেন আইরিশ ফুটবলার ইয়ন ব্র্যাডলি। তার অপরাধ মাঠেই মূত্র ত্যাগ করেন তিনি।

[৩] উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এমন অবাক কাণ্ডটি ঘটেছে। নর্দান আয়ারল্যান্ড কাপে কোলেরিন এফসি ও বাল্লিমেনার ম্যাচে মাঠেই মূত্রত্যাগ করেন কোলেরিনের ব্র্যাডলি। দুর্ভাগ্যবশত, সেই কাণ্ড ক্যামেরায় ধরা পড়ে যায়।

[৪] বেলফাস্ট উইন্ডসোর পার্ক স্টেডিয়ামের এমন কাণ্ড মেনে নিতে পারেনি সে দেশের ফুটবল কর্তৃপক্ষ। ব্যাপারটি অশোভন আচরণ হিসেবেই দেখছেন তাঁরা। আর তাই আচরণবিধি ভঙ্গের অপরাধে ছয় ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। এমন কাণ্ডের জন্য অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন ব্র্যাডলি। সূত্র : জি নিউজ ইন্ডিয়া। গোল ডটকম/ দ্য মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়