শিরোনাম
◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজার হুঁশিয়ারি ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রমণ সতর্কতা জারি করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : শীতকালে আবারো বাড়তে পারে করোনা সংক্রমণ। এ আশঙ্কায় পুনরায় স্বাস্থ্যবিধির ওপর কড়াকড়ি আরোপের কথা ভাবছে জার্মান সরকার। এবার ইউরোপের ১১টি দেশে ভ্রমণের ওপরও সতর্কতা জারি করলো দেশটি।ডেইলি-বাংলাদেশ

জানা গেছে, ১১টি দেশের মধ্যে বেলজিয়াম ও আইসল্যান্ডকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর বাকি দেশগুলোর বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু ওই এলাকাগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনের কিছু এলাকা, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ফ্রান্সের পেস ডে লা লইরে ও বুর্গুন্ডি। এছাড়া লিথুনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার কিছু এলাকাও এ তালিকার অন্তর্ভুক্ত।

এদিকে, বিশ্বের ১৬০টি দেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। তবে দেশগুলোর করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

সূত্র- ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়