শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকের শিক্ষকদের টাইমস্কেল নিয়ে আদালতের আদেশ না মানায় লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ : [২] হাইকোর্টের স্থগিতাদেশের পরও প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইমস্কেল বাতিল ও এ বাবদ নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ বহাল রাখায় আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার শিক্ষকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সেলিনা আকতার নোটিশ পাঠান।

[৩] ৭ অক্টোবরের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন চাওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। চলতি বছরের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় ওই শিক্ষকদের টাইমস্কেল বাতিল করে আদেশ জারি করে। একইসঙ্গে টাইমস্কেল বাবদ নেওয়া অর্থ ফেরত দিতে বলা হয়।

[৪] অর্থ মন্ত্রণালয়ের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক রিট করেন। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট অর্থ মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। তবে গত ২৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় ওই শিক্ষকদের টাইমস্কেল বাতিল করে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার জন্য হিসাব মহানিয়ন্ত্রককে নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়