শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের সহযোগিতায় এবার শুক্র গ্রহে পাড়ি দিতে যাচ্ছে ভারতের ইসরো

রাশিদুল ইসলাম : [২] ২০২৫ সালেই হবে ভারতের শুক্র-যাত্রা। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, শুক্রযানের প্রযুক্তি ও তার যন্ত্রপাতির কিছুটা অংশ তৈরি করছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। টাইমস অব ইন্ডিয়া

[৩] মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা ইসরোর মঙ্গলযান ‘মম’। চন্দ্রযান-২ এর যাত্রা সম্পূর্ণ না হলেও এখনও চাঁদের খবরাখবর পাঠাচ্ছে চন্দ্রযানের অরবিটার। চাঁদ, মঙ্গলের পরে এবার ইসরোর বড় লক্ষ্য সৌরজগতের আরও এক গ্রহ শুক্র। এই গ্রহে পাড়ি দেবে ইসরোর শুক্রযান।

[৪] ভারত ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন ইসরোরে চেয়ারম্যান শিবন ও সিএনইএসের প্রেসিডেন্ট জিন-ভেস লি গ্যাল। ইসরো জানিয়েছে, প্রথমবার ভারতের মহাকাশযানে চাপিয়ে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থার পে-লোড পাঠানো হবে শুক্রে।

[৫] শুক্রযানের পরিকল্পনা শুরু হয় সেই ২০১৭ সাল থেকেই। মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে ভারত। শুক্রগ্রহের সঙ্গে এই মহাকাশযানের কমপক্ষে দূরত্ব হবে ৫০০ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০ হাজার কিলোমিটার। শুক্রগ্রহের উপবৃত্তাকার কক্ষপথে পাক খাবে এই মহাকাশযান।

[৬] শিবন বলেন, এই মহাকাশযানে থাকবে ভেনাস এল অ্যান্ড এস-ব্যান্ড এসএআর, ভারটিস (হাই ফ্রিকুয়েন্সি রেডার), ভিটিসি থার্মাল ক্যামেরা, লাইটনিং সেন্সর, সোলার অকুলেশন ফোটোমেট্রি, এয়ারগ্লো ইমেজার, মাস স্পেকট্রোমিটার, প্লাজমা অ্যানালাইজার, রেডিয়েশন এনভায়রনমেন্ট, সোলার সফট এক্স-রে স্পেকট্রোমিটার, প্লাজমা ওয়েভ ডিটেকটর ইত্যাদি।

  • সর্বশেষ