শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রাম্যমাণ আদালতে দালালকে কারাদন্ড

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে রাজিব হোসেন নামে এক দালাল আটক হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মনসুর আলীর ছেলে রাজিব হোসেন ভূমি অফিসে জমির নাম পত্তন করে দেয়ার কথা বলে ৫ ব্যক্তির কাছ থেকে টাকা নেয়।

[৪] পরে ৫ জনের ফাইল নিয়ে দালাল রাজিব সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ডের) কাছে নাম পত্তন করার জন্য গেলে ধরা পড়ে যায়। পরে রাজিবকে দালাল চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ সালের ১৮৩ ধারা মোতাবেক তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়