শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বায়েজিদ এলাকায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে।

[৩] বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)। এদের মধ্যে সাহেদুল ইসলামের চারটি ও রনির দুইটি মামলার আসামি।

[৪] সিএমপি'র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, গত ২৯ সেপ্টেম্বর চা বোর্ডের সামনে মোশাররফ হোসেন নামের ওই ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়