শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে রাস্তার পাশ থেকে দুই নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মাছহারী চোরমারা এলাকার পাকা রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

[৩] বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব হোসেন বলেন, রাস্তার পাশে ব্যাগের মধ্যে এক থেকে দুইদিন বয়সী এক ছেলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

[৪] পরে ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত বুধবার রাত থেকে দুপুর পর্যন্ত রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় শিশুটির মরদেহ পড়ে ছিল।

[৫] তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় ওই নবজাতকের মরদেহ কেউ ফেলে গেছে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

[৬] অপরদিকে নগরীর মন্ডলপাড়ায় শ্যামাসুন্দরী ক্যানেলের পাশ থেকে আরও এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক থেকে দুইদিন দিন বয়সের অজ্ঞাত পরিচয় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

[৭] রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়