শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলাকান্দায় তিন যুবকের সাজা

মো. রিপন মিয়া: [২] নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।

[৩] বুধবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ সাজা দেন।

[৪] দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক যুবককে ৫ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

[৫] এক মাসের দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোণার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। আর অর্থদণ্ড পাওয়া ব্যক্তি হলেন কলমাকান্দার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)।

[৬] এর আগে বিজিবি লেংগুরা বিওপির সদস্যরা সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কলমাকান্দার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল মদসহ তাদের গ্রেপ্তার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়