শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবাসন ব্যবসার নামে প্রতারণা, রিয়েল এস্টেটের মালিক আটক

ইসমাঈল ইমু : [২] রাজধানীর রূপনগর এলাকা থেকে আবাসন প্রতিষ্ঠান নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর একটি দল। বুধবার রাতে তাকে আটক করা হয়।

[৩] র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, প্রতারক নাসিমের বিরুদ্ধে ৫৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন। তার রূপনগরে থাকার খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়