শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কান প্রিমিয়ার লিগে থাকছেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট: লঙ্কান প্রিমিয়ার লিগের প্রাথমিক নিলামে রাখা হয়েছিলো সাকিব আল হাসানসহ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে। তবে সিরিজ সংক্রান্ত ঝামেলায় দুই বোর্ডের মতানৈক্যের কারণেই হয়তো এবার নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বাদ দিয়েছে আয়োজকরা। এর আগে, সিরিজ স্থগিতের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আসরটিতে খেলতে কাউকে ছাড়পত্র দেবে না বোর্ড।সময়টিভি

বাংলাদেশের বিপক্ষে সফর পেছানোর পর, এবার নিজেদের টি-টোয়েন্টি লিগটাকেও পিছিয়ে দিলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিন ঝামেলা মেটাতে, সরকারের নির্দেশ মেনে ১৪ নভেম্বরের পরিবর্তে এবার ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে এসএলসি। প্লেয়ার ড্রাফট হবে ৯ অক্টোবর। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি দেয়া হবে না জানানোর পর, ড্রাফটের চূড়ান্ত তালিকায় রাখা হয়নি টাইগার ক্রিকেটারদের।

কোয়ারেন্টিন, কোয়ারেন্টিন আর কোয়ারেন্টিন। গত কিছুদিন ধরে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের বদৌলতে সবচেয়ে বেশিবার শোনা শব্দ। মিরপুর থেকে কলম্বো, দু'দেশেই এখন সবচেয়ে আলোচিত বিষয় এটিই। যা প্রমাণিত হলো আরো একবার।

কোয়ারেন্টিন ইস্যুর সময় না মেলাতে পারায় লঙ্কান প্রিমিয়ার লিগের সূচিতেও পরিবর্তন আনতে এবার বাধ্য হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান গণমাধ্যমের দাবি, সূচি অনুসারে ১০ নভেম্বর পর্যন্ত আইপিলের ম্যাচ থাকায়, ৪ দিন পর থেকেই এলপিএল চালু করে দেয়া সম্ভব হবে না। এখানেও সমস্যাটার মূলে রয়েছে দেশটির কোভিড টাস্কফোর্সের শর্ত।

আইন অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে দ্বীপ রাষ্ট্রটির বাইরে থেকে আসা সবাইকে। তাই বাধ্য হয়েই, ১৪ নভেম্বর থেকে পিছিয়ে ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে এসএলসি।

আর টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, পেছানো হলো ড্রাফটের তারিখও। আগের সূচি অনুযায়ী অক্টোবরের এক তারিখ হওয়ার কথা থাকলেও, ক্রিকেটার কেনাবেচার পর্বটি এবার হবে ৯ অক্টোবর। ড্রাফটের প্রাথমিক তালিকায় বেশ কয়েকজন বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় রাখা হয়নি কাউকেই।

মূলত সিরিজ স্থগিতের ঘোষণা দিতে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের করা এলপিএল নিয়ে মন্তব্যের পরই এহেন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়