শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

তপু সরকার: [২] শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে প্রতিবন্ধী এক সন্তানের জননী গৃহবধূ ধর্ষিত হয়েছে বলে জানাযায় ।

[৩] মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ীর পাশের ধান ক্ষেতে ঘাস কাটার সময় একই গ্রামের বিল্লাল হোসেন (৪৫) জোর পুর্বক গৃহবধূকে ধর্ষণ করেছে বরে অভিযোগ পাওয়া যায়।

[৪] ধর্ষক বিল্লাল হোসেন ওই গ্রামের বাদশার পুত্র ও দুই সন্তানের জনক। ঘটনার সময় একটু দুর থেকে ধান ক্ষেতে কাজ করা এক কৃষি শ্রমিক তা দেখে এগিয়ে এলে বখাটে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়।

[৫] প্রতিবন্ধীর স্বামী ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করে। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

[৬] ভোক্তভুগীর বাবা মজিদ থানায় জানালে পুলিশ স্থানীয় জামতলী বাজারে বিল্লালকে আটক করতে গেলে মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

[৭] নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক বিল্লালের বিরদ্ধে এলাকাবাসী নানাবিধ অভিযোগ করেছেন।

[৮] ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ডাক্তারী পরীক্ষার হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়