শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোয় বারে ১১ জনকে হত্যা

ডেস্ক রিপোর্ট : মেক্সিকোতে একটি বারে সহিংস ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স জানায়, দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটে।

রবিবার ভোররাতে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বারটিতে সাতজন পুরুষ ও চারজন নারীর লাশ পাওয়া গেছে।

সেখানে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো রাজ্য। স্থানীয় অপরাধী গোষ্ঠীর মধ্যে বিরোধ রাজ্যটিকে বিষিয়ে তুলেছে।

সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতী লড়াইয়ের ঘটনা ঘটছে।

জুলাইয়ে রাজ্যটিতে একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীরা ২৪ জনকে হত্যা করেছিল। দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়