শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গেই বাঁচতে চাই: প্রধানমন্ত্রী

আনিস তপন ও তাপসী রাবেয়া: [২] ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকারই হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুক যেন করতে পারি।

[৩] সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারি। দেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওইটুকই আমার প্রচেষ্টা, আর কিছু না।

[৫] শেখ হাসিনা বলেন, বাবা-মা ভাই সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে দেশটাকে আমার বাবা এতো ভালোবেসেছেন, সে দেশের মানুষের জন্য কিছু করে যেতে হবে। হয়তো করোনাভাইরাস না আসলে আরও অনেক কাজ করতে পারতাম।

[৬] প্রধানমন্ত্রী বলেন, যত বাধা বিঘ্ন আসুক সেটা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। এজন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই।

[৭] এবার প্রধানমন্ত্রীর অনুরোধেই সরকারীভাবে জন্মদিনের কোন আয়োজন নেই। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়