শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সী জাকির হোসেন: শেখ হাসিনা পরবর্তী আগামি বাংলাদেশ কেমন হবে ?

মুন্সী জাকির হোসেন: সেটি নির্ভর করছে অর্থনৈতিক উন্নয়নের গতির উপর। আর, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করছে শেখ হাসিনা কতদিন সার্ভিস দিতে পারবে তার উপর! সামনে, কয়েকটি মডেল আছে, শেখ হাসিনা সার্ভিস দিতে পারলে মালোয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড মডেল হতে পারে।না দিতে পারলে কঙ্গো মডেল। মাঝামাঝি হলে, ইরান মডেল।
শেখ হাসিনা সার্ভিস দিলেন, অর্থনৈতিক উন্নয়ন হলো, মালোয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড মডেল হলো! এর পর সাধারণ মানুষের হাতে প্রচুর অর্থ আসবে! তখন সকলে সচেতন হবে, তখন ইউরোপের মডেলে আইনের শাসন, মানবাধিকার, বাক্ স্বাধীনতার স্বয়ংক্রিয় বিকাশ ঘটবে!
শেখ হাসিনা সার্ভিস দিতে পারলেন না, তখন দুইটা সম্ভাবনা সামনে থাকবে। সরাসরি কঙ্গো, উগান্ডা, সোমালিয়া ফরমেট। বাকিটা ইরান ফরমেট, এখানে তথা কথিত বাম, সুশীল, নারী সকলে মিলে একটি প্লাটফর্ম দাঁড় করাবে! পশ্চিমা বিশ্বের মদদ থাকবে! শেখ হাসিনার প্রস্থানের পর ইরানের মতো ডানপন্থী/ইসলামপন্থীর উত্থান ঘটবে। সেই সরকার সকল নারী সমাজের উপর হিজাব চাপাবে, নারী শিক্ষা, নারী কর্মসংস্হান সংকুচিত হবে, কাঠ মোল্লাদের হাতে সবকিছু চলে যাবে, আফগান/পাকি স্টাইলে সরকার চলবে। বামদেরকে ধরে ধরে শূলে চড়ানো হবে।
শেখ হাসিনা পরবর্তী আওয়ামীলিগ ভারতের কংগ্রেস থেকেও খারাপ পরিস্থিতির দিকে যাবে! কারণ, এই দলে আদর্শ ভিত্তিক সাংগঠনিক চর্চার পরিবর্তে সামন্তবাদ, পুঁজিবাদ চরমভাবে আধিপত্য বিস্তার করে সর্বগ্রাসী দানবে পরিণত হচ্ছে! ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়