শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

আসিফুজ্জামান পৃথিল: [২] রাত পৌণে বারোটায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য, মৃতের সংখ্যা ১০ লাখ ৫৮৩। স্প্যানিশ ফ্লুর পর গত শতাব্দিতে নিদিষ্ট কোনও রোগে মাত্র ৯ মাসে এতোগুলো মৃত্যুর ঘটনা ঘটলো।

[৩] ২০১৯ এর ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শনাক্ত এই রোগে আক্রান্তের আনুষ্ঠানিক সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৫ হাজার ৬১১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৫৮৯ জন। মৃত্যুহার ৪ শতাংশ।

[৪] বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৭৬ লাখ ৫২ হাজার ৫৬৭ জন। এর ৯৯ শতাংশ অর্থাৎ ৭৫ লাখ ৮৭ হাজার ১৭৫ জন রোগীর শরীরে লক্ষণ মৃদু। মুমূর্ষু অবস্থায় ভেন্টিলেটরে আছেন ৬৫ হাজার ৩৯২ জন।

[৫] করোনা সংক্রমণে সর্বোচ্চ ২ লাখ ৯ হাজার ১৯৬ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৪৪১ জন। ভারতে মারা গেছেন ৯৪ হাজার ৫৫৯ জন। মেক্সিকোতে এই সংখ্যা ৭৬ হাজার ২৪৩। ৫ হাজার ১৬১ মৃত্যু নিয়ে তালিকায় ২৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়