শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে সাপের কামড়ে যুবতীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাপের কামড়ে আশামনি (১৭) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। মৃত আশামনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ বাজার এলাকার আশরাফুল আলমের ছেলে।

[৩] স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের নানা জহির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে আশামনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ ঠান্ডা অনুভব করায় কাঁথা গাঁয়ে দেয় আশামনি। এ সময় কাঁথায় থাকা সাপ তার হাতে কামড় দেয়। হাত কাপড়ে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থতা বেড়ে গেলে আশামনিকে লালমনিরহাট সদর হাসপাতেলে নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

[৪] সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ