শিরোনাম
◈ রা‌তে ইতা‌লি‌তে শীতকালীন অলিম্পিক গেম‌সের পর্দা উঠ‌ছে ◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছে বলেই কোভিড সংক্রমণ কমেছে, যথা সময়ে ভ্যাকসিন পাবো : স্বাস্থ্যমন্ত্রী

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন দেশ কোভিড ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে। তাদের খোঁজ খবর রাখছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশনা দিচ্ছেন।

[৩] তিনি বলেন, শীতে আমাদের দেশে বিয়ে, পিকনিক ও বিভিন্ন স্থানে মানুষ ঘুরতে যায় বেশি। কিন্তু এবার তা করা ঠিক হবে না। এগুলো সীমিত আকারে করতে হবে। সামনে শীতে করোনা বাড়তে পারে। প্রদানমন্ত্রীও সবাইকে সতর্ক করেছেন। সবাই সচেতন হলেই কোভিড নিয়ন্ত্রণ করা সম্ভব।

[৪] মন্ত্রী বলেন, কোভিডে আমাদের মৃত্যু ও সংক্রম দুটাই কম। অথচ ভারতের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া পরিবেশ সবই এক। তাদের চাইতে আমাদের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা সেবাকর্মীরা ভালো তাই মৃত্যু কম। সুস্থ্যতার হার ভালো। আমরা আরো ভালো দিকে যেতে চাই।

[৫] রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত শতাব্দীর মহামারী- বাস্তবতা ও আমরা শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়