শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহরিয়ার স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ শ্রমিক ইয়ারের মৃত্যু

সুজন কৈরী : [২] রাজধানীর ডেমরা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরিত হয়ে গলিত লোহা পড়ে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে ইয়ার হোসেন শান্ত (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার রাতের দিকে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতের দিকে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ অন্যরা হলেন- আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭)।

[৫] মৃত ইয়ারের মামা মো. ফিরোজ জানান, ইয়ারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুর গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। ডেমড়ার কোনাপাড়া এলাকায় থাকতেন ইয়ার।

[৬] শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ইয়ার হোসেনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

[৭] তিনি আরও জানান, এ ঘটনায় তিনজন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে আল আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া জনু ব্যাপারী ও দিদার হোসেন চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়