শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো দিন মাদক সেবন করেননি, দাবি করণ জোহরের

ডেস্ক রিপোর্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিযোগের একাধিক আঙুল বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহরের দিকে। বলিউডে তিনি নেপোটিজম-এর প্রচারক বলে অভিযোগ। এমনকি অনেকেই তাকে মুভি মাফিয়া বলেছেন। বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়।

করণ জোহরের বাড়ির পার্টিতে মাদকের আসর বসেছিলো। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী সেই পার্টিতে নেশায় চুর হয়ে ছিলেন। এমন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারকাদের সন্তান হলেই বলিউডে সুযোগ পাইয়ে দিচ্ছেন করণ জোহর। এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এবার এসব অভিযোগের বিপরীতে মুখ খুললেন করণ। তিনি কোনদিন মাদক সেবন করেননি এবং কখনই কাউকে মাদক সেবন করার ব্যাপারে প্ররোচনা দেননি বলে টুইট বার্তায় জানিয়েছেন করণ জোহর।

করণ জোহর দাবি করেন, তার বাড়িতে কখনও কোনও পার্টিতে মাদকের ছড়াছড়ি হয়নি। যেসব ফুটেজ মিডিয়া দেখাচ্ছে সেগুলি সব ভুয়া। তার সঙ্গে মাদকযোগের যে তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলি সব মিথ্যে। ২০১৯ সালেও তিনি এমন অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন। এদিন তারও উল্লেখ করলেন করণ। করণ বলেছেন, ''একের পর এক মিথ্যে অভিযোগ ও ভুল খবরে আমার, ধর্ম প্রোডাকশন ও আমার পরিবারের উপর প্রভাব পড়ছে। আমাদের ঘৃণা ও উপহাসের পাত্র হিসাবে দেখা হচ্ছে।''

অনেকেই অভিযোগ করেছেন, তারকাদের সন্তান হলেই করণ জোহর সুযোগ পাইয়ে দিয়েছেন। আর সুশান্তের মতো প্রতিভাদের বারবার পিষে দিয়েছেন। তবে করণকে নিয়ে এর আগেও তৈরি হয়েছে বিতর্ক। এদিকে, মাদক কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন করণ জোহরের সহযোগী ক্ষিতিজ রবি প্রসাদ। তবে সেটা ক্ষিতিজ নিজে গ্রহণ করতেন, নাকি করণ জোহরের জন্য তিনি সংগ্রহ করতেন, নাকি অন্য কিছু তা জানার জন্য সমন জারি করা হয় তাকে। ক্ষিতিজের বাড়ি থেকে গাঁজা ও মারিজুয়ানা উদ্ধারও করেছে এনসিবি।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়