শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদককাণ্ডে শুধু অভিনেত্রীদের নাম, শাহরুখ কন্যার পোস্ট ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক : মাদক যোগে নাম জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। কিন্তু শুধু কেন নারী অভিনেতাদেরই এই তদন্তে নাম জড়াচ্ছে। কেন শুধু তাদেরই সমন করা হচ্ছে? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছে। ঠিক এই সময়েই শাহরুখ খানের কন্যা সুহানা খানের একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।

নিজের ইনস্টাগ্রামে নারীবিদ্বেষ নিয়ে একটি পোস্ট করেছেন সুহানা। তিনি লিখছেন, নারীদের জন্য সচেতন ভাবে ঘৃণাকেই শুধু নারীবিদ্বেষ বলা যায় না। অবচেতন মনেও নারীদের উদ্দেশ্যে শর্তপূর্ণ ঘৃণ্য আচরণ থাকে। হয়তো সচেতন ভাবে আপনি জানেন যে, আপনি নারীদের ঘৃণা করেন না। কিন্তু নিজেকে প্রশ্ন করুন। কোনও পুরুষের বদলে কোনও নারী কিছু করেছে শুনলে আপনি আরও বেশি উত্তেজিত হন।”

এই পোস্ট শেয়ার করার সঙ্গে সুহানা আরও লিখেছেন, এই দ্বিচারিতা খুব ভয়ঙ্কর। এনসিবি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাদক কাণ্ডে জড়িয়ে পড়া চার অভিনেত্রীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ বড় ভূমিকা নিয়েছে। মাদক যোগের জন্য গ্রেফতার হয়েছেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।

এরপরে জানা যায় বলিউডের আরও বহু তারকা এই মাদক যোগের সঙ্গে জড়িত। কিন্তু তার মধ্যে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র কয়েকজন অভিনেত্রীদেরই নাম। এর থেকেই নারীবিদ্বেষ ও পুরুষতান্ত্রিক মনোভাবের ইঙ্গিতের কথা উল্লেখ করছেন অনেকে। তাই এই সময়ে সুহানার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়