শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধা মৃত্যু

র‌হিদুল খান: [২] যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সমীর মোল্যা (৮৩) নামে এক বৃদ্ধ রোগী মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

[৩] শুক্রবার দুপুরে ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার আঁখি তালুকদার সমীরকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ।

[৪] মৃত সমীর মাগুরার শালিখা উপজেলার মৃত পাচু মোল্যার ছেলে।

[৫] তার স্বজন রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ৭দিন ধরে ওই বৃদ্ধ জ্বরসহ নানা শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। দুপুর পৌনে একটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় তিনি মারা যান।

[৬] ডা. আরিফ আহম্মেদ জানান, সমীর করোনার সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শুরুর কিছু সময় পর তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়