শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ঘোষণা আসছে ‘২৪ থেকে ৪৮ ঘণ্টার’ মধ্যে

স্পোর্টস ডেস্ক : [২] চৌদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকার শর্ত মেনে টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তিন ম্যাচের অনিশ্চত টেস্ট সিরিজটি নিয়ে নতুন করে আশার খবর পাওয়া গেছে।

[৩] নাম-পদবি গোপন রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে দেশটির ইংরেজি নিউজ পোর্টাল ডেইলি মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, উভয় বোর্ড করোনা বিষয়ে নতুন একটি গাইডলাইন ঠিক করতে সম্মত হয়েছে।

[৪] সে অনুযায়ী বাংলাদেশ দলের সফরটি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে খবরটিতে বলা হয়েছে।

[৫] শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-এসএলসি’র একটি সূত্র ডেইলি মিররকে বলেছেন, আমরা চাই, এই সফরটি হোক। কেননা এর পর পরই এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) শুরু হবে। অন্য দেশের খেলোয়াড়রাও এলপিএলেও অংশগ্রহণ করবে। একটি দলের বিপক্ষে খেলে আমরা বিশ্বকে দেখাতে চাই, এই পরিস্থিতি আমরা কীভাবে সামাল দেব।

[৬] আমাদের দেশ বাংলাদেশ থেকে নিরাপদ। তাদের খেলোয়াড়রা এই দেশে নিরাপদে থাকবে। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। নতুন একটি গাইডলাইন ঠিক করতে উভয় বোর্ডের মতৈক্য হয়েছে এবং খুব সম্ভব এই সফর হবে।

[৭] ডেইলি মিররের খবরে বলা হয়েছে, সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর করোনাভাইরাস টেস্ট শেষে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। তা না হওয়ায় নতুন করে এখন সফরের দিন-তারিখ ঠিক করা হবে।- ডেইলি মিরর/ দেশরূপান্তর

  • সর্বশেষ