শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েল শান্তির শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে: মাহমুদ আব্বাস

রাশিদুল ইসলাম : [২] ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তেল আবিব যুক্তরাষ্ট্রের তৈরি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে যা ইসরায়েলকে পশ্চিম তীরের প্রায় গোটা অংশকে গ্রাস করার সুযোগ করে দিয়েছে। মাহমুদ আব্বাস শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরায়েল সহজেই ফিলিস্তিনিদের আরো ৩৩ শতাংশ ভূমি জবরদস্তিমূলকভাবে দখল করে নিতে পারবে যা এর আগের শান্তি পরিকল্পনাগুলোর মারাত্মক লঙ্ঘন। ফারস

[৩] প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনি জাতি আত্মসমর্পণ করবে না বরং তারা তাদের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে এবং একদিন অবশ্যই বিজয়ী হবে। তিনি আগামী বছরের গোড়ার দিকে একটি ‘প্রকৃত শান্তি প্রক্রিয়া’ শুরু করার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, হত্যা ও দখলদারিত্ব টিকে থাকা পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা কিংবা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়