শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্ভবত এ শীতেই দেশে কোভিডের দ্বিতীয় ওয়েভ আসতে যাচ্ছে : ডা. মামুন আল মাহতাব

ভূঁইয়া আশিক : [২] বিএসএমএমইউ’র লিভার বিভাগের চেয়ারম্যান আরও বলেন, কোভিডের প্রথম ওয়েভই যেখানে বাংলাদেশে এখনো ফ্ল্যাট হয়নি, সেখানে দ্বিতীয় ওয়েভ আসবে কীভাবে? একটা সময় ধারণা করা হয়েছিলো, গ্রীষ্মে কোভিড বিদায় নেবে। কার্যত তা হয়নি। কাজেই শীতে কোভিডের আরেকটি ওয়েভ আসছে শুনলেও তা বিশ্বাস করতে নারাজ অনেকেই।

[৩] পরীক্ষার সংখ্যা বিবেচনায় নতুন কোভিড রোগী শনাক্তের হারটি কোরবানির ঈদের আগেও এদেশে ছিলো ১০ শতাংশের আশেপাশে। ঈদের আগে-পরে ব্যাপক সামাজিক মেলামেশার কারণে এটি এক লাফে ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিলো। ঈদের পরে আমরা স্বাস্থ্যবিধি বিধিগুলো মেনে চলায় চরম উদাসীনতা দেখিয়েছি। যে কারণে অনেক দিন ধরেই নতুন রোগী শনাক্তের হারটা ২০ শতাংশের উপরে ছিলো। সেই মাত্রা কিছুটা কমে এলেও এতে স্বস্তির কোনো সুযোগ নেই।

[৪] ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, আসন্ন শীতকালে যদি বিয়ে-শাদি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা অন্য বছরের মতোই চলতে থাকে, আমরা যতোই শারীরিক দূরত্ব মেনে সামাজিকতা করার কথা বলি না কেন, তাতে বিপর্যয় সামলানোর সুযোগ থাকবে সামান্যই।

[৫] নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকার প্রবণতা আছে। ফলে কোভিড রোগীর সংখ্যা শীতে এদেশে উর্ধ্বগামী হবে, এমনটা মনে করাই যুক্তিযুক্ত। তার সাথে থাকবে শীতে শ্বাসকষ্ট আর শ্বাসনালীর যতো রোগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়