শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটি ঐতিহাসিক: নিউইর্য়কের গভর্নর

কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার নিউইয়র্কে স্টেট এর আইন পরিষদ ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ঘোষণার পর দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালনে নিউইয়র্কে অভিবাসী বাংলাদেশিরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

[৩] মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ১০ ভার্চুয়াল বাংলা বইমেলার ৮ম দিনটির বেশিরভাগ জুড়েই রয়েছে ইমিগ্রান্ট ডে নিয়ে অনুষ্ঠানমালা।

[৪] এ উপলক্ষে নিউইর্য়কের গভর্নর এন্ড্রু কুমো বাণীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষণের দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, বহুজাতিক ভাষাভাষী মানুষদের মধ্যে বাংলাদেশিরা নিউ ইয়র্ক তথা আমেরিকার সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস দিয়ে আমেরিকাকে সমৃদ্ধ করছেন।

[৫] বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ঘোষণার প্রস্তাবক সিনেটর স্ট্যাভেস্কি, সিনেটর জন লু, কংগ্রেসওম্যান এবং দক্ষিণ এশীয় কংগ্রেশনার কমিটির প্রধান গ্রেস ম্যাং দিবসটির অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

[৬] ২৫ সেপ্টেম্বর বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ঘোষণা নিয়ে তথ্যচিত্র ও আলোচনার আয়োজন করা হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়