শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভোট বিহারে, একাধিক বিধি ঘোষণা কমিশনের

রাশিদুল ইসলাম : [২] ভারতের বিহার রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিক সম্মেলন করে কোভিড পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ায় একাধিক বদলের কথা জানান। ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা। সকাল সাতটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত ভোট হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] কোভিড আক্রান্ত ও সাসপেকটেড রোগীদের ভোট নেওয়া হবে পৃথক ভাবে। যারা কোয়ারেন্টাইনে রয়েছেন তারা ভোট দিতে পারবেন নির্ধারিত সময়ের পরে। শারীরিক সংযোগ হয় এমন প্রচার প্রক্রিয়ায় জারি করা হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

[৪] কোন কোন মাঠে দূরত্ব বিধি মেনে নির্বাচনী জনসভা বা জমায়েত করা যাবে তার তালিকা করে দেবে কমিশন। তা ছাড়াও ভোট কর্মীদের ৪৬ লাখ মাস্ক, ২৩ লাখ গ্লাভস, ৬ লাথ পিপিই স্যুট, ৭ লাখ ফাইল স্যানিটাইজারের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

[৫] প্রধান নির্বাচন কমিশনার জানান, বিহারে এ বার ভোট গ্রহণ হবে ৩ দফায়। প্রথম দফায় ২৮ অক্টোবর ১৬ টি জেলার ৭১ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পরের দফায় ৩ নভেম্বর ভোট হবে ৯৪ টি আসনে। তৃতীয় দফায় ৭ নভেম্বর ১৫ টি জেলার ৭৮টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। প্রসঙ্গত, বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়