শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির বিরুদ্ধে মামলা করেছে ছয় দল

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আর্থিক মডেল পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজিগুলো আইনি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মামলা করেছে ছয় দল।

[৩] পিএসএলের আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের কোনো ফ্র্যাঞ্চাইজি। তাদের দাবি, পিএসএলের আর্থিক এই মডেলে পিসিবি লাভবান হচ্ছে।

[৪] কিন্তু প্রতি মৌসুমেই লোকসান গুনতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে এ নিয়ে চলছে বিরোধ। অবশেষে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা।

[৫] ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, লাহোর হাই কোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

[৬] পিএসএলের স্থানীয় সম্প্রচার সত্ত্ব নিয়ে ব্লিটসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পিসিবি। আর্থিক দ্বন্দ্বে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে কদিন আগে আদালতে যেতে বাধ্য হয়েছিল তারাও। -ইএসপিএনক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়