শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ইসমাঈল ইমু : [২] বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে জাকারিয়া বিন হক শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একে আত্মহত্যা বলা হলেও মৃতের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। কাজ করতেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বিয়ে করেন এক বছর আগে।

[৩] স্ত্রী নীরাকে সাথে নিয়ে থাকতেন মোহাম্মদপুরের তাজমহল রোডের ১/২৪ নম্বর বাসায়। তার শাশুড়ির দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে ওড়না দিয়ে ঝুলন্ত শুভর মরদেহ দেখতে পান নীরা। দরজা খোলা থাকায় ওড়না কেটে মরদেহ নিচেও নামান। এরপরে আসে পুলিশ।

[৪] জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। শুভর শাশুড়ি বলছেন, আর কোন অশান্তি ছিল না তাদের সংসারে।

[৫] পুলিশ বলছে, এই মৃত্যু রহস্যজনক। প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হলেও তদন্তের পরই বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

[৬] তবে শুভর স্বজন এবং বন্ধুদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়