শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকীয়ার অপবাদে নারীকে ন্যাড়া, গাছে বেঁধে নির্য়াতন, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি: [২] উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

[৩] ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এক নারীর সঙ্গে এক যুবককের পরকীয়ার সন্দেহে ওই নারীকে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।

[৪] এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী তারাকান্দা থানায় মামলা করে। মামলার পর পুলিশ গতকাল বৃহস্পতিবার দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, পঙ্গুয়াই গ্রামের আনসার আলী চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী পাঁচ সন্তানের জননী আছিয়া খাতুনও ঢাকায় নারী শ্রমিকের কাজ করেন। আছিয়া খাতুনের সম্পর্কে ভাই হওয়ায় ফুলপুর উপজেলার ঘোমগাঁও গ্রামের আয়ুব আলীর ছেলে শাহীন মিয়া গতকাল বুধবার তার বাড়িতে যান। বিষয়টিকে স্থানীয়রা পরকীয়ার সন্দেহ করে। এ সময় গ্রামের মিরু মিয়ার ছেলে কাশেম (৩৪), হোসেন মিয়া (৪০), সোরহাব উদ্দিন (৩২), তোফায়েলসহ (৪০) ৬-৭ জন যুবক পরকীয়ার সন্দেহে আছিয়া খাতুনের বাড়িতে ওই যুবকসহ তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে। পরে ওই অবস্থায় তাদেরকে রাস্তা দিয়ে চলাফেরা করানো হয়।

[৬] এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, মধ্যযুগীয় বর্বতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়