শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন ‘দৈনিক সংগ্রাম’ সম্পাদক আবুল আসাদ

নূর মোহাম্মদ : বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেনের বেঞ্চ এক বছরের জামিন মঞ্জুর করেন।

এছাড়া দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আবুল আসাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন, মোহাম্মদ শিশির মনির ও মো. আসাদ উদ্দিন।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ উপাধী দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন এক মুক্তিযোদ্ধা। সে মামলায় ১৪ ডিসেম্বর আবুল আসাদকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়