শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম হালিশহর এলাকায় ইয়াবাসহ আটক ৩

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৭৫০০ পিস ইয়াবা ও ০১টি মিনি ট্রাক সহ ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] সিএমপির জনসংযোগ কর্মকর্তা, সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান। মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পারিচালিত হয়।

[৪] আটককৃতরা হলেন- ১। নুর মোহাম্মদ (২৫), পিতা- মোঃ সুলতান, মাতা- মাইমুনা, ২। সাইফুল ইসলাম (২৩), পিতা- আনোয়ার ইসলাম, মাতা- দিলদার বেগম, ৩। মোঃ নোমান (১৮), পিতা- নুরুন নবী, মাতা- ফরিদা বেগম, সবার সাং- মনখালী, গর্জনবুনিয়া, সোনাপাড়া ইউপি, ওয়ার্ড নং- ০৯, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

[৫] ফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়