শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজবোধে নুরকে আইনি সহায়তা দেবেন ড. কামাল

শাহানুজ্জামান টিটু : [২] ডাকসু সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হককে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেয়ার কথাও বলেন।

[৩] ড. কামাল হোসেন বলেন, ক্ষমতাশীল দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

[৪] তিনি বলেন, সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের অহবান জানাচ্ছি এবং ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

[৫] গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে লালবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও পাঁচজনকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়।

[৬] সোমবার সন্ধ্যায় এই মামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল শেষে নুরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়