শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকল্প পণ্যে বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম, মন্ত্রণালয়কে সতর্ক থাকার নির্দেশ

তাপসী রাবেয়া: [২] সরকারের বিভিন্ন প্রকল্পের পণ্য-দ্রব্যের ক্রয় ও ব্যয়ের ক্ষেত্রে যাতে অস্বাভাবিক বাজার মূল্য দেখানো না হয়, সেজন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৩] সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার এ নির্দেশনা পাঠানো হয়েছে।
[৪] সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও অধীন সংস্থাগুলোর বিভিন্ন প্রকল্পের পণ্য-দ্রব্যের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি আলোচিত হচ্ছে, যা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলছে। সেই প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা এলো।

[৫] মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, মন্ত্রণালয়/বিভাগগুলোর বাজেটে সংশ্লিষ্ট অর্থবছরে প্রকল্প গ্রহণের জন্য ‘অননুমোদিত প্রকল্পের জন্য সংরক্ষিত-সাধারণত থোক বরাদ্দ’ খাতে এবং প্রক্ষেপণের অর্থবছরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ তাদের মধ্যমে যদি বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরসমূহে সিলিং (ব্যয়সীমা) বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দ সামঞ্জস্যতা থাকছে না।

[৬] প্রাক্কলন ও প্রক্ষেপণের বাইরে প্রকল্প গ্রহণ সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ