শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিবি কার্যালয়ে কাঁদলেন নূরের স্ত্রী, নিরপেক্ষ তদন্ত চান গোলাম রাব্বানী (ভিডিও)

শিমুল মাহমুদ: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে আটক ও মুক্তির বিষয়ে তার স্ত্রী মারিয়া আক্তার লুনা বলেন, এটা মিথ্য মামলা, একটা ষড়যন্ত্র। কী হয়েছে দেশবাসী জানে। আমাদের লাঞ্চিত হতে হচ্ছে।

[৩] তিনি বলেন, আমি আমার স্বামীকে চিনি। সে কোন প্রকৃতির আমি জানি। নূর কখনোই এ ধরনের কাজ করতে পারে না এবং এটাতো সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। ওর মানসিকতা এমন না। আমার সবচেয়ে কষ্টের জায়গা এটাই যে- মেয়েটা (অভিযোগকারী) ওর বিরুদ্ধে এমন একটা অভিযোগ করেছে যা ভিত্তিহীন এবং বানোয়াট। এটা সম্পূর্ণ মানুষের প্ররোচনায় করা হয়েছে।

[৪] ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ফেসবুকে লিখেছেন, স্পর্শকাতর এই মামলার তদন্তের ক্ষেত্রে নূরের পদ, রাজনৈতিক অবস্থান বা মতাদর্শ যেন কোন নিয়ামক বা প্রভাবক হিসেবে বিবেচিত না হয়। দ্রুত অভিযোগটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক, সে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক আর নির্দোষ হলে দায়মুক্তি পাক, এটাই প্রত্যাশা। সম্পাদনা: রায়হান রাজীব, শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়