শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার নাটক করছে: খন্দকার লুৎফর

জেলা প্রতিনিধি: [২] ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিযার মুক্তি নিয়ে সরকার একের পর একট নাটক করছে। তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে মুক্তি প্রয়োজন অথচ সরকার তা করছে না। সরকারের উচিত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিল করা।

[৩] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লার বাখরাবাদ আশিক চেয়ারম্যান মার্কেটের দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার হরনকারী সরকার রাষ্ট্র পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ। তারা শুধুমাত্র সন্ত্রাসী কায়দায় নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখছে।

[৫] তিনি বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার তারা এতটাই ভিত যে, তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করছে। এভাবে এসরকারের শেষ রক্ষা হবে না। জাতীয় নেতা শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথেই লড়ায়ের মাধ্যমে জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।

[৬] সভায় আরো ‍উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা সভাপতি মো. মফজুলুর রহমান মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এফ আমিন লিটন শিকদার, যুগ্ম সম্পাদক মো. মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সানি মো. সাইফুল্লাহ, প্রচার সম্পাদক কা্জী আবদুল আজিজ প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়