শিরোনাম
◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা অর্জনে শরিফুলের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের পুলিশ সুপার

আব্দুল্লাহ আল আমীন: [২] “শিক্ষা অর্জনে দারিদ্রতা বাধা, থেমে নেই শরিফুল” শিরোনামে গত ২০ সেপ্টেম্বর আমাদের সময় ডটকম এ সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন।

[৩] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এইচ এস সি শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলামের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। শিক্ষা উপকরণসহ সবরকমের সহযোগিতা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থী পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

[৪] এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান,আমাদের নতুন সময়ের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।

[৫] গত ২০ সেপ্টেম্বরে সেই শিক্ষার্থী বিবরণ প্রকাশ করা হয় আমাদের সময় ডটকমে। সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হাড়গুজির পাড় গ্রামের দরিদ্র বাবা বেলাল হোসেনের ঘরে এক ছেলে ও এক মেয়ের সংসার। বড় ছেলে মোঃ শরিফুল ইসলাম ২০১৮ সালে ডি.কে কাওয়ালটি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ডি.কে.জি.এস ইউনাইটেড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ২০২০ সালে এইচ.এস.সি পরীক্ষায় অর্থের অভাবে অংশগ্রহণ করতে পারেনি। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে ও লেখাপড়ার খরচ চালানোর জন্য অটো-বাইক নিয়ে অর্থ উপার্জনের জন্য রাস্তায় নামে। বাবা বেলাল হোসেনের ছোট মেয়ে মোছাঃ রিনা প্রতিবন্ধী। বাবা ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাচ্ছে। ছেলেকে লেখাপড়া করানোর জন্য ইচ্ছা শক্তির অভাব নেই। ছেলেরও লেখাপড়া অর্জনে মনোবল দৃঢ়। উচ্চ শিক্ষা অর্জন করে কর্মের মাধ্যমে সংসারের হাল ধরতে চায় শরিফুল ইসলাম। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়